বাংলা হান্ট ডেস্ক ; বাংলা জুড়ে সাড়া ফেলেছে স্বাস্থ্যসাথী কার্ড। আজ লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার বাড়ির কাছে হরিশ চ্যাটার্জি রোডের জয়হিন্দ ভবনে ‘দুয়ারের সরকার’ শিবির আয়োজন করা হয়। ১১.৪০ নাগাদ সেখানেই সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে কার্ড নিলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের একজন বাসিন্দা হিসেবেই এই কার্ড গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরে যাঁরা লাইনে ছিলেন তাঁদের হাতেও তিনি এই কার্ড তুলে দেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পুর প্রশাসক ফিরহাদ হাকিমসহ অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্বাস্থ্য বিমা রয়েছে। তা থাকা সত্ত্বেও তিনি ১০ কোটি মানুষের ‘সাথী’ হতেই এদিন ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করালেন।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”