বাংলা হান্ট ডেস্ক ; ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩০ জানুয়ারি তিনি রাজ্যে আসতে পারেন। ওই সফরে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে তিনি একটি জনসভা করবেন। বনগাঁর সাংসদ বিজেপির শান্তনু ঠাকুরের আমন্ত্রণে তিনি রাজ্যে আসছেন। মূলত, মতুয়া সম্প্রদায়ের মানুষকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করতেই তাঁর এই সফর বলে জানা গিয়েছে।

বিজেপি সূত্রের খবর, “অমিত শাহ ৩০ জানুয়ারি রাজ্যে আসবেন। সেই বিষয়ে আজই দিল্লি থেকে চূড়ান্ত ছাড়পত্র এসেছে।” ইতিমধ্যেই শান্তনু ঠাকুর অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে ঠাকুরবাড়িতে আসবেন অমিত শাহ। এর পর একজন মতুয়া সম্প্রদায়ের বাড়িতে গৃহসম্পর্ক অভিযানে অংশ নিয়ে দুপুরে খাবেন। তারপর ঠাকুরনগরের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি CAA নিয়ে শান্তনু ঠাকুরের বিভিন্ন মন্তব্যে অসন্তোষের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এই পরিস্থিতিতে অমিত শাহের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ওইদিন তিনি মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে নাগরিকত্ব আইন নিয়ে বার্তা দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”