আমজনতার পকেটে চাপ বাড়িয়ে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। গত মাসেও প্রায় ১০০ টাকা বাড়ানো হয়েছিল দাম। ।

যদিও ১ জানুয়ারি অর্থাৎ আজ যে দাম বৃদ্ধি হয়েছে, তাতে সাধারণ মধ্যবিত্তের কোনও এফেক্ট পড়ছে না, কারণ বাণিজ্যিক সিলিন্ডারের (ভর্তুকিহীন) দাম বাড়ানো হয়েছে। কিন্তু গত মাসে এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ১০০ টাকা বাড়ানো হয়েছিল।

ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, ১ জানুয়ারি থেকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে ১৩৪৯ টাকা। এর আগে ১৫ ডিসেম্বর এই দাম ছিল ১৩৩২ টাকা। অর্থাৎ সিলিন্ডারে প্রতি ১৭ টাকা করে বেড়েছে দাম। যদিও কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৪১০ টাকা, চেন্নাইতে ১৪৬৩ টাকা ৫০ পয়সা, মুম্বইতে ১২৮০ টাকা ৫০ পয়সা।

গত মাসে গ্যাস সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছিল। সাধারণ বাড়িতে ব্যবহার করা সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল প্রায় ১০০ টাকা। যার জেরে রাজধানী দিল্লিতে ১৪.২ কেজির অ-ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বেড়ে হয় ৬৯৪ টাকা। ৫ কেজির সিলিন্ডারের দাম ১৮ টাকা বাড়ানো হয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”