বাংলা হান্ট ডেস্ক; রাজ্য সরকার বনাম রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছল। রাজ্যপাল জগদীপ ধনকড়কে অপসারণের দাবিতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হল তৃণমূলের সংসদীয় দল। এ বিষয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দক এর কাছে স্মারকলিপি পেশ করেন তৃণমূলের সংসদীয় দল।

তৃণমূলের তরফে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে ‘রাজ্যপাল সংবিধানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং বারবার সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছেন। রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকেও জগদীপ ধনকড় বিভাজনের রাজনীতিতে প্ররোচনা দিচ্ছেন। কারণ, কেন্দ্র এবং রাজ্যের শাসক দল একে অপরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমরা আশা করেছিলাম, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য মনোনীত হওয়ার পর, জগদীপ ধনকড় তাঁর রাজনৈতিক অতীত ভুলে, সমস্ত দলের প্রতি নিরপেক্ষ মনোভাব নিয়ে কাজ করবেন। কিন্তু, আমাদের আশা পূরণ হয়নি।’

বিজেপি তরফে জানানো হয়েছে, ‘তৃণমূলের যে নেতারা নিয়মিত সংবিধান লঙ্ঘন করে চলেছেন। কোনও রাজ্য সরকার বা প্রশাসন সংবিধান অনুযায়ী কাজ না করলে সে বিষয়ে অবগত করাই রাজ্যপালের দায়িত্ব। প্রশাসনের রাজনমীতিকরণ যাতে না হয়, সে বিষয়ে বারবার সতর্ক করে দিয়েছেন রাজ্যপাল। তিনি নিজের ভূমিকা পালন করছেন। সেটা তৃণমূলের পছন্দ হচ্ছে না।’


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”