বাংলা হান্ট ডেস্ক ; নন্দীগ্রামে তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুভেন্দু সভার পরেই হামলা, অভিযোগ তৃণমূলের। বিজেপির দাবি শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।

তিনি বুঝে নেবেন বলে একরকম হুঁশিয়ারি দিয়েই রেখেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সভা মিটতেই অশান্তি চরম আকার ধারণ করল নন্দীগ্রাম। মঙ্গলবার গভীর রাতে সেখানে তৃণমূলের কার্যালয়ে অফিসে ব্যাপক ভাঙচুর চলল। তালা ভেঙে ঢুকে ভেঙে চুরমার করে দেওয়া হল চেয়ার, টেবিল, টিভি, আলমারি।

বিজেপিতে যোগ দেওয়ার পর মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ‘অরাজনৈতিক’ সভা করেন শুভেন্দু। সেখানে বিজেপি সমর্থকদের একটি বাসে হামলা চালানো হয় বলে অভিযোগ। তা নিয়ে টাউন হল থেকে তৃণমূলের উদ্দেশে হুঙ্কার ছেড়ে শুভেন্দু বলেন, ‘ওরা গাড়ি ভেঙেছে। আমাদের জনা ১৫ কর্মীকে মেরেছে। এখান থেকে ব্যারাকপুর ও খড়দায় একটা অনুষ্ঠানে যাব। তার পর রাতে আবার নন্দীগ্রামে ফিরব। এটা আমার উপর ছেড়ে দিন।’ তৃণমূলের দাবি এই ঘটনার পরেই গভীর রাতে মহম্মদপুরে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালানো হয়।

মহম্মদপুরের তৃণমূল অঞ্চল সভাপতি দীপক গায়েন বলেন, পার্টি অফিসে আমাদের নেতারা মিটিং করে ফিরে এসেছিলেন, রাতে হঠাৎ আওয়াজ পাই, এসে দেখি ভাঙচুর করা হয়েছে, প্রচার পত্রিকা নষ্ট করা হয়েছে। বিজেপিই এই ঘটনার সঙ্গে রয়েছে। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে কারণেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”