বাংলা হান্ট ডেস্ক; কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরানো হল শুভেন্দুর ছোট ভাই সৌম্যেন্দু অধিকারীকে। তাঁর জায়গায় এলেন অখিল গিরি ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর সিদ্ধার্থ মাইতি। পুর ও নগরোন্নয়ন দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, কাঁথির বর্তমান প্রশাসনিক বোর্ড ভেঙে দেওয়া হল। তার জেরে বর্তমান প্রশাসক শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু আর প্রশাসক থাকলেন না। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল চেয়ারম্যান-সহ বাকি সদস্যদের।
শুভেন্দু অধিকারীর ভাই তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান “কাঁথি পুরসভার প্রশাসক অপসারণ দুর্ভাগ্যজনক, সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই,”
তৃণমূল সূত্রের খবর, শুভেন্দু দলত্যাগের পরে সন্দেহ তৈরি হওয়াতেই এই অপসারণ। এদিকে পৌর প্রশাসক সৌম্যেন্দু অধিকারী জানান, এখনও এবিষয়ে কোন চিঠি পাননি। উল্লেখ্য, শুভেন্দুর দলত্যাগের পর কাঁথিতে তৃণমূলের জনসভায় অধিকারী পরিবারের কাউকে দেখা যায়নি। ভাইকে অপসারণের দিনই খড়দহের জনসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু। এদিন সরকারি পদ থেকে তাঁর ভাইকে সরিয়ে দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”