বাংলা হান্ট ডেস্ক ; শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর থেকেই আদি ও নব্য বিজেপির সংঘাত শুরু হয়েছে বাংলা জুড়ে। দুর্গাপুরের পর এবার মেদিনীপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। মেদিনীপুর শুভেন্দুর খাস তালুক হিসেবে পরিচিত। সেই মেদিনীপুরেই এবার শুভেন্দু অনুগামীদের অফিসে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে শুভেন্দুর এক অনুগামীর অফিসে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে খবর। জানা গিয়েছে, এদিন শুভেন্দু অনুগামীদের মারধর করা হয় । সহায়তা কেন্দ্রে হামলা চালিয়ে সেখানে শুভেন্দুর পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা হয়। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে খবর। শুভেন্দু অনুগামীদের অভিযোগ আদি বিজেপির এই হামলা চালিয়েছে।

এদিকে, আদি বিজেপির একটা অংশের দাবি, যাঁরা হামলা চালিয়েছে, তাঁরা বিজেপির কেউ নন। তাদের দাবি এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল।

বিজেপি তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট পদ্ধতি মেনে বিজেপিতে যোগ দেওয়ানো হয় নেতাদের। তবে অনেক ক্ষেত্রে তা পালিত হচ্ছে না বলে বার্তা দেয় বিজেপির একাংশ। ফলে যারা ভাঙচুর করেছে, তাদের সঙ্গে বিজেপির যোগ নেই বলে দাবি গেরুয়া শিবিরের।


৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন