বাংলা হান্ট ডেস্ক ; সোমবার বিজেপি যুব মোর্চার সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ তৃণমূলে যোগ দিয়েছেন। এর পরেই তাঁকে ডিভোর্স দিতে চলেছেন সৌমিত্র খাঁ। এমনকি তাঁর নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে বলে খবর।

সোমবার তৃণমূল ভবনে গিয়ে হাতে ঘাসফুল শিবিরে যোগ দেন। তাঁর হাতে পতাকা তুলে দেন দমদমের সাংসদ সৌগত রায় এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। সেখানে স্বভাবতই সৌমিত্রের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে।

দীর্ঘদিনের সঙ্গী, সহধর্মিণী আচমকাই একসঙ্গে পথ চলায় ইতি টেনে তৃণমূলে পা বাড়িয়েছে। স্ত্রীর যোগদানে সাংবাদিক বৈঠকে কার্যত ভেঙে পড়লেন সৌমিত্র খাঁ। জানিয়ে দিলেন, স্ত্রীকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠাতে চলেছে। সুজাতার উদ্দেশে তিনি বলেন,’তোমার সঙ্গে সম্পর্ক সব শেষ। ভাল থেকো সুজাতা। ডিভোর্স নোটিস পাঠাচ্ছি। সাইন করে দিও। তোমাকে ভালবাসি। এগিয়ে চলো। তুমি জীবনে অনেক বড় ভুল করলে।’ তৃণমূলের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগও করলেন সৌমিত্র।

সুজাতা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছিলেন, সৌমিত্র খাঁ’ও আগামী দিনে আসতে পারেন তৃণমূলে। কিন্তু ঘণ্টাখানেক কাটতে না কাটতেই চিত্র বদল। তৃণমূলে যোগদান দূরের কথা, সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সিদ্ধান্তে ‘ব্যথিত’ সৌমিত্র তাঁকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠানোর কথা ঘোষণা করলেন। রাজনীতির টানাপোড়েনে এবার সংসারও ভাঙার পথে।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”