বাংলা হান্ট ডেস্ক; শনিবার অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদেন শুভেন্দু অধিকারী। এবার কী করবেন দিব্যেন্দু? তাঁর প্রতিক্রিয়া,’ এটা দাদা শুভেন্দু ব্যক্তিগত সিদ্ধান্ত। একই পরিবারে আছি। আমি তৃণমূলের সাংসদ আছি, থাকব। আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক। আগামী দিনেও তৃণমূলে থাকবো। ‘এর পাশাপাশি বিজেপিতে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেন তিনি। আগামীতে তিনি বিজেপিতে যাবেন কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ,’আমি তো আর পাগলা ষাঁড় হয়ে যাইনি। আমার অবস্থান স্পষ্ট’ অন্যদিকে ছেলের দলবদল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি শিশির অধিকারী।

শুভেন্দুর বাবা শিশির অধিকারী কাঁথির সাংসদ। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা। ভাই দিব্যেন্দু তমলুকের সাংসদ। ছোট ভাই সৌমেন্দু কাঁথি পুরসভার মুখ্য প্রশাসক। তাঁর স্ত্রীও কোঅর্ডিনেটর। এখন প্রশ্ন হল, শুভেন্দু তৃণমূল ছাড়ার পর এখনও অবধি তৃণমূলে থাকা শিশির, দিব্যেন্দু, সৌমেন্দু কী করবেন? অধিকারী পরিবারের বাকি তিন জনপ্রতিনিধি কি তৃণমূলেই থাকবেন? শুভেন্দুর পথ ধরে বিজেপিতে যোগ দেবেন? না কি কিছুদিন অপেক্ষা করে বিধানসভা ভোটের মুখে দলবদল করবেন? এই অবস্থায় সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে এখন শিশির-দিব্যেন্দু ও সৌমেন্দু।

এবার দেখা যাক শুভেন্দুর খাসতালুক পূর্ব মেদিনীপুরে কজন তৃণমূল বিধায়ক রয়েছেন। ২০১৬ সালে ১৩টি আসনে জয়ী হয় তৃণমূল। এগরার বিধায়কের মৃত্যুতে এখন ১২ জন রয়েছেন। কিন্তু শনিবার অমিত শাহের সভায় শুভেন্দুর সঙ্গে যোগ দিয়েছেন মাত্র একজন। কাঁথি উত্তরের বনশ্রী মাইতি। এখন এই জেলায় তৃণমূলের রইল ১০ জন বিধায়ক। অন্যদিকে, শুভেন্দুর গড় পশ্চিম মেদিনীপুর থেকে কেউ এদিন বিজেপিতে যোগ দেননি। এবার এখন কাউকে যোগদান না করিয়ে পরবর্তীকালে করানো হবে কি না সেই রণকৌশলও অমূলক নয় বলছে রাজনৈতিক মহল। কিন্তু সবার এখন বড় প্রশ্ন, বাকি অধিকারীরা কী করবেন।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”