বাংলা হান্ট ডেক্স; শনিবার মেদিনীপুরের কলেজ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাত ধরে শুভেন্দু বিজেপিতে যোগদেন। আর এরপরই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ‘তৎপরতা’ শুরু করলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা। হলদিয়াতে ছেঁড়া হল শুভেন্দুর পোস্টার। পোড়ানো হল কাশ পুতুল। অন্যদিকে, নন্দীগ্রামে শুভেন্দু ছবির উপর ঝোলানো হল জুতোর মালা।

তৃণমূলের কর্মী-সমর্থকদের একাংশ শনিবার শুভেন্দুর দলবদলকে সরাসরি ‘বিশ্বাসঘাতকতা’ বলেই চিহ্নিত করেছেন। হলদিয়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝিকুড়খালি কিছু তৃণমূল সমর্থক শুভেন্দুর কুশপুতুলে আগুন লাগিয়ে হয়েছে বলে জানা গিয়েছে।

এই ওয়ার্ডের তৃণমূল কর্মী মইদুল ইসলাম বলেন , ‘২০০৬ সাল থেকে শুভেন্দুর নেতৃত্বে আমরা তৃণমূল করেছি। কিন্তু উনি এখন তৃণমূল কর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন। মানুষ বুঝে গেল, গত লোকসভা নির্বাচনে শুভেন্দুর অন্তর্ঘাতের ফলেই বিজেপি এই রাজ্যে এতগুলি আসন জিততে পেরেছে। মেদিনীপুরের মানুষ শুভেন্দুকে ক্ষমা করবে না। উনি একজন বড় নেতা, সম্মাননীয় মন্ত্রী ছিলেন। শুধু নিজের স্বার্থ চরিতার্থ করতেই বিজেপি-তে যোগ দিয়েছেন। তাই আজ শুভেন্দুর কুশপুতুল পোড়ান হচ্ছে হলদিয়ার বিভিন্ন জায়গায়।’

অন্য দিক শুভেন্দুর বিজেপি-তে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নন্দীগ্রাম-১ ব্লকের হাজরাকাটায় শুভেন্দুর ফ্লেক্সে জুতোর মালা ঝোলানো হয়েছে বলে অভিযোগ তৃনমুল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি স্বদেশ রঞ্জন দাস বলেন, শুভেন্দু শহীদ পরিবার ও নন্দীগ্রামের মানুষের সাথে বেইমানি করেছে। নন্দীগ্রামের মানুষ শুভেন্দুকে ক্ষমা করবে না।

এই ঘটনায় কাঁথির নেতা কনিষ্ক পন্ডা জানিয়েছেন, আগামীকাল থেকেই আমাদের জেলা নেতারা সক্রিয় হবে এবং ওইসব এলাকার আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে।’

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন