বাংলা হান্ট ডেক্স; দল ছেড়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার তার বিজেপিতে যোগদান পাকা। অমিত শাহের সভাতেই গেরুয়া শিবিরে নাম লেখাবেন সদ্য প্রাক্তন এই তৃণমূল নেতা। ওই সভাতেই শুভেন্দুর সঙ্গে ১০ জন বিধায়ক যোগ দেবেন বলে দাবি শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রের।

বৃহস্পতিবার ভুবনেশ্বর হয়ে দিল্লি রওয়ানা হয়েছেন শুভেন্দু। আজ অমিত শাহের সঙ্গে কলকাতায় ফিরছেন শুভেন্দু। এমনটাই সূত্রের খবর। আগামীকাল কলকাতা থেকে কপ্টারে মেদিনীপুর পৌঁছাবেন অমিত শাহ এবং তার সহযাত্রী হবেন শুভেন্দু। সেখানেই অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করবেন শুভেন্দু। এমনটাই জানিয়েছেন শুভেন্দুর অনুগামী কণিষ্ক পণ্ডা।

বর্তমানে দিল্লিতে রয়েছেন শুভেন্দু। আজ রাতেই বিমানে অমিত শাহের সঙ্গে কলকাতায় পৌঁছাবেন তিনি। কাল মেদিনীপুর কলেজ মাঠে সভা রয়েছে অমিত শাহের। সূত্রের খবর, কপ্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সহযাত্রী হবেন শুভেন্দু অধিকারী। তারপর সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন তিনি। শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে খবর, অন্তত ১০ জন তৃণমূল বিধায়ক শনিবার দল ছাড়বেন। হাতে তুলে নেবেন পদ্মপতাকা।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”