বাংলা হান্ট ডেস্ক; তৃণমূলেই থাকছেন জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার রাতে দক্ষিণ- কলকাতার নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের বসেন জিতেন্দ্র। সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোরও। বৈঠক শেষে বেরিয়ে এসে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘ তৃণমূলেই আছি, দল ছাড়ার কথা বলে ভুল করেছিলাম। মন্তব্য প্রত্যাহার করছি। দলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নেব। আমার ইস্তফা গ্রহণ না করতে অনুরোধ করবো। অরূপ বিশ্বাস আমাকে বলেছেন, মমতা দি আমার আচরণে আঘাত পেয়েছেন। মমতাদিকে আমি আঘাত দিতে চাই না। আমি দিদির কাছে ক্ষমা চেয়ে নেবো’।

জিতেন্দ্রর পাশে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস বললেন, ‘‘জিতেন্দ্র তিওয়ারি দলে ছিলেন। আছেন। থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে শেষ লড়াই লড়বেন।’’

আসানসোল থেকে শুক্রবার সকালেই কলকাতায় পৌঁছন সস্ত্রীক জিতেন্দ্র। রাতে বৈঠক করেন অরূপের সঙ্গে। তারপরেই তিনি বলেন ‘‘আমি কখনও বিজেপি-তে যাওয়ার কথা বলিনি। তবে দল ছাড়ার কথা বলেছিলাম।’’ রাতে কালীঘাটে যাবেন কি না, সে বিষয়ে প্রশ্ন করা হবে তিনি বলেন ‘‘উনি মুখ্যমন্ত্রী। আমাকে যখন সময় দেবেন, আমি তখনই যাব।’’ জিতেন্দ্রর দলে থাকা নিয়ে অরূপের মন্তব্য, ‘‘প্রত্যেক পরিবারে সমস্যা থাকে। তাই বলে কেউ মাকে ছেড়ে যায় না।’’ ফিরহাদ হাকিমকে নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি।


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”