বাংলা হান্ট ডেস্ক ; কৃষক বিল নিয়ে মহারাষ্ট্রের কৃষকদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তাই এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে ‘দিল্লি চলো’ অভিযানে ডাক দিল মহারাষ্ট্রের কৃষকরা। আগামী ২১ ডিসেম্বর মহারাষ্ট্রের নাসিক থেকে ৩ হাজারেরও বেশি কৃষক দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে শুক্রবার জানিয়ছে অল ইন্ডিয়া কিসান সভা (এআইকেএস)।

যাত্রা শুরুর আগে নাসিকে জনসভা করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষকরা হাজির হবেন সেখানে। জনসভা শেষে মিছিল শুরু হবে কৃষকদের। টেম্পো, বাস, গাড়ি লরি করে যাওয়া হবে বলে জানিয়েছেন ধাওলে। প্রায় ১৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে মহারাষ্ট্র থেকে দিল্লির আন্দোলনে যোগ দিতে যাবেন কৃষকরা।

এআইকেএস নেতা অশোক ধাওলে সংবাদ সংস্থাকে জানান, পায়ে হেঁটে নয়, গাড়ি নিয়েই দিল্লিতে যাবেন তাঁরা। অশোক বলেন, “প্রথমে আমরা মধ্যপ্রদেশ যাব। সেখান থেকে রাজস্থান। তার পর সেখান থেকে হরিয়ানার সীমানায় যাব।” সেখান থেকে দিল্লিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। তিনি আরো জানান “এই যাত্রাপথে বিভিন্ন জায়গায় মিটিং-মিছিল এবং সমাবেশের আয়োজন করা হবে । অনেক রাজনৈতিক দলও আমাদের সমর্থন জানিয়েছে।”


কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”