বাংলা হান্ট ডেস্ক ; একের পর এক ধাক্কা তৃণমূলে। শুক্রবার শিলভদ্র দত্তের এবার দল ছাড়লেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম। সূত্রে খবর, ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, বরবারই শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত ছিলেন কবিরুল ইসলাম। শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর বিজেপি–তে যোগ দেওয়া নিশ্চিত বলা যায়। এমন সময় নিজেও তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিলেন কবিরুল ইসলাম।

দল ছেড়ে কবিরুল জানিয়েছেন, ‘আগামী দিনে আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকব। তিনি যা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তকে পাথেয় করে চলব। আমাদের মতো যুব সমাজেরই কাঁধেই রয়েছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর দায়িত্ব।’

উল্লেখ্য, কিছুদিন আগেই তিনি ফেসবুক আগে একটি ইঙ্গিতবাহী পোস্টে লিখেছিলেন, ‘একজনের হাসি আর একজনের অহংকার। কিন্তু আগামীদিনে হাসি জিতবে।’ গেরুয়া রঙের একটি ছবির ওপর পোস্টে কবিরুল লিখেছিলেন, ‘ঝড় আসছে।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”