মালদা: মালদা কাজি গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো বঙ্গধনী যাত্রা। এদিন রাজনগর স্ট্যান্ড থেকে এই পদযাত্রা শুরু হয়ে গোটা বাগবাড়ি এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, কাজি গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী ,উপ-প্রধান মন্টু ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখ সহ অন্যান্যরা। পদযাত্রা শেষে বাগবাড়ি এলাকায় এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত কয়েক বছরের তৃণমূল সরকারের উন্নয়ন কে তুলে ধরে রিপোর্ট কার্ড বিলি করা হয় সাধারণ মানুষদের মধ্যে। এই বিষয়ে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কমসূচী নেওয়া হয়েছে। বিগত কয়েক বছরে তৃণমূল সরকার যে অভূতপূর্ব উন্নয়ন করেছে তার খতিয়ান তুলে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে।

অন্যদিকে এই বিষয়ে কাজি গ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী জানান, আজকের এই বঙ্গধ্বনি পদযাত্রায় ব্যাপক সাড়া মিলেছে। গোটা রাজ্যের পাশাপাশি কাজি গ্রাম অঞ্চলের প্রত্যেক মানুষের কাছে আমরা স্বাস্থ্য সাথী কার্ড পৌঁছে দিতে শিবির করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে কাজি গ্রাম অঞ্চলের প্রত্যেকটি এলাকায়।

উদ্ধারকারী দল পাঠাতে চেয়েছিল ভারত চিন আমেরিকা, কিন্তু বিদেশি সাহায্য নিতে নারাজ নেপাল, কেন?

পশ্চিমবঙ্গের SIR নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্ন, ৮২,৭৮২ আপিলের মধ্যে ৯১% ক্ষেত্রেই ফিরেছে ভোটারদের নাম

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু