বাংলা হান্ট ডেস্ক ; নাম না করে এবার আসাউদ্দিন ওয়াইসির দল মিমকে কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বলেন ‘বিজেপি হিন্দু ভোট নেবে, ওরা নেবে সংখ্যালঘু ভোট। আর আমব কি কাঁচকলা খাব।’

মঙ্গলবার উত্তরবঙ্গে জলপাইগুড়ি শহরের এবিপিসি মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল নেত্রী বলেন, ‘হায়দ্রাবাদের এক পার্টি কে ধরে এনেছে, বিজেপি ওদের পয়সা দেয়। বিজেপি হিন্দু ভোট নেবে, ওরা নেবে সংখ্যালঘু ভোট। আর আমি কি কাঁচকলা খাব!
এদিন তৃণমূল নেত্রী আরো বলেন ‘ ওরা ( বিজেপি) ভয় পেয়েছে বলেই মিথ্যে কথা বলছে। ভয় পেয়েছে বলেই বোম পিস্তল নিয়ে মিছিল করছে। তিনি বলেন, নিচুস্তরের তৃণমূল কর্মীরা এ দলের সম্পদ। আগামী দিনে তৃণমূলই গোটা দেশকে পথ দেখাবে।’

এদিন তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, বাংলাকে গুজরাট বানাতে দেব না’ বাংলার মেরুদন্ড ভাঙ্গতে দেবো না। কবিগুরুর জন-গণ-মনো ( জাতীয় সংগীত) পাল্টে দেখুন না কী হয়! বাংলায় বহিরাগত গুন্ডাদের ঢুকিয়েছেন। সামলাতে পারবেন তো!

রাজ্যের তিন আইপিএস কে কেন্দ্রের তলব করা ইস্যুতে সরব হন মমতা। বলেন, কেন্দ্রের এক্তিয়ার নেই, তাও রাজ্যের পুলিশ কে ডাকছে। কনভয়ের ৫০টি গাড়ির পেছনে কেন ৫০ টি গাড়ি’। তৃণমূল নেত্রী’ আরও বলেন, কেন জেল ফেরত আসামিরা কনভয়ে থাকবে? যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ছিল তারা কেন থাকবে? মানুষ এদের দেখলে রেগে যায়।’ মুখ্যমন্ত্রী এদিন মনে করিয়ে দেন, যে ক্ষমতায় থাকে সে চেষ্টা করে কাজ করার। আর যে ক্ষমতায় থাকে না সে শুধু মিথ্যে কথা বলে। ক্ষমতায় না থাকলে বাইরের গুন্ডা এনে ক্ষমতা দখল করা যায় না।

শুধু বিজেপি নয় এ দিন কংগ্রেস বামেদের কটাক্ষ করেন মমতা, ‘ বলেন এর আগে তিন দলকে বলতাম জগাই মাধাই গদাই। ওই তিন দল এখন অংঙ্কা বঙ্কা শঙ্কা।’

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”