বালুরঘাট ; ভোট যত এগিয়ে আসছে রাজ্যের পাশাপাশি জেলায়ও তার উত্তাপের পারদ চড়ছে। গতকালের নাড্ডার কনভয় হামলার ঘটনা যেন উত্তেজনার ঝাঁজ আরো বাড়ল। তার রেশ দেখা গেল আজ বালুরঘাটে। গতকাল পথ অবরোধের পর আজ ফের পথ অবরোধ করে বিক্ষোভে দেখালো গতবারের বিজেপির ডায়মন্ডহারবারের প্রার্থী সহ বিজেপির কর্মী সমর্থকরা।
গতকাল বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের ওপর আক্রমণের প্রতিবাদে ক্ষোভ উগরে দিলেন বিজেপির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গতবারের প্রার্থী নীলাঞ্জনা রায়। নীলাঞ্জন রায় অভিযোগ করেন, অভিষেক ব্যানার্জীর সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তৃণমূলের গুন্ডাদের স্বর্গরাজ্য। তৃণমূলের গুন্ডারা মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জীর নির্দেশেই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নীলাঞ্জন রায়। তিনি আরো অভিযোগ করেন সারা রাজ্যে বিজেপির কার্যকর্তা খুন হচ্ছে, বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কনভয়ের ওপরওপর হামলা চালানো হচ্ছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব দের ছাড়া হচ্ছে না। সারা রাজ্য জুড়ে পিসি ভাইপো রাজত্বে প্রশাসন বলে কিছু নেই, এই বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য কমিটির নেতা। ঘটনার প্রেক্ষিতে নীলাঞ্জন রায় আজ রাজ্যে ৩৫৬ ধারা লাগুর দাবি তোলেন। ডায়মন্ড হারবারে বিজেপি নেতৃত্বের ওপর হামলার প্রতিবাদে আজ বালুরঘাট হিলি মোড়ে পথ অবরোধ করেন বিজেপি নেতাকর্মীরা।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”