বাংলা হান্ট ডেস্ক; দিল্লিতে তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা! হামলার পাশাপাশি তার বাড়ির সামনে দেওয়ালে ও নেমপ্লেটে কালি লাগিয়ে দেওয়া হয়। বঙ্গভবনের বাইরে বোর্ড ভেঙে দেওয়া হয়। অতর্কিত এই হামলায় নড়েচড়ে বসে অভিষেকের বাড়ির দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। হামলার পর ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তৃণমূল সূত্রের খবর, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। আপাতত কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বঙ্গভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মোতায়েন করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের।
বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয় লক্ষ্য করে তৃণমূল হামলা করেছে বলে অভিযোগ করে বিজেপি। তা অস্বীকার করেছে ঘাসফুল শিবির। গোটাটাই বিজেপির নাটক বলে অভিহিত করেছেন মমতা। ওই ঘটনারই রেশ রাজধানীতে। সেই কারণেই দিল্লিতে বিজেপি সমর্থকদের রাগ আছড়ে পরে ১৮৩ নম্বর সাউথ এভিনিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই ঘটনায় কয়েকজন বিজেপি সমর্থক গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান,পাশাপাশি তৃণমূল বিরোধী স্লোগান দিতেও দেখা যায় তাদের। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”