মালদাঃ- সোমবার মালদা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতির পক্ষ থেকে তামাক ও মাদক বিরোধী অভিযানে নামে প্রশাসন। মূলত মানুষকে সচেতন করতে, তামাক মুক্ত মালদা গড়ার অঙ্গিকার নিয়ে এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পথে নামে হবিবপুর ব্লক পুলিশ প্রশাসন। মালদা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান সমিতির তরফে বার্তা দেওয়া হয় ক্ষতিকর নেশা এবার ছাড়তে হবে। যাঁরা এ সব মাদকদ্রব্য বিক্রি করেন, তাঁদেরও এই সব বিক্রি বন্ধ করতে হবে।
এই রালিটি বুলবুলচন্ডী আরএনরায় গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক ধরে বুলবুলচন্ডী অঞ্চলের বিভিন্ন অঞ্চলে সচেতন মূলক বার্তা দেওয়া হয় এবং দোকানে গুলিতেও তামাক জাতীয় দ্রব্য যাতে না রাখে সে বিষয় দোকানদার ও বিক্রেতাদের সচেতন করা হয়। এরপর র্যালিটি পৌঁছায় হবিবপুরের বিডিও অফিসের সমনে। সেখানে উপস্থিত ছিলেন পি প্রমোথ (IAS), এছাড়াও বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ পুনিতা সাহা, হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জী সহ অন্যান্য আধিকারিকরা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন