বাংলা হান্ট ডেস্ক; সোমবার, বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্রর চেহারা নিল শিলিগুড়ি শহর। রণক্ষেত্রের চেহারা নিল তিনবাতি মোড়। পুলিশের লাঠিচার্জে মৃত্যু ১ বিজেপি কর্মীর, দাবি দিলীপ ঘোষের। মৃতের নাম উলেন রায়। বাড়ি গজলডোবায়।
আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। সেই ভেঙে এগোতেই বিজেপি কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল পাঠায় পুলিশ। আগে থেকেই তৈরি ছিল জলকামান। দুটি জলকামান ব্যবহার করা হয়েছে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে। অন্যদিকে বিজেপি কর্মীরাও তিন বাত্তি মোড়-এর কাছে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে আগুন ধরিয়ে দেয়। এরপরে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। দফায় দফায় খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের সঙ্গে। পুলিশকে লক্ষ্য করে ইঁট-পাথর ছুড়তে থাকে বিজেপি কর্মীরা।
[আরো পড়ুন-মঙ্গলবার কৃষকদের ডাকা ভারত বন্ধের দিনই ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দিল বিজেপি]
এদিন, যুব মোর্চার অভিযান হলেও এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজ্য ও কেন্দ্রীয় নেতারাই। বিভিন্ন এলাকা থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, রাজ্যের নেতা সায়ন্তন বসু, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা প্রমুখের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা শিলিগুড়ির তিন বাত্তি মোড়ে এসে জড়ো হয়েছিলেন। সেখান থেকেই উত্তরকন্যা-কে ঘিরে তিন স্তরীয় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। মাইকে জানিয়ে দেওয়া হয়, পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই সেখানে কোনও জমায়েত কর যাবে না।
এদিন উত্তরকন্যা অভিযানে জলকামানের সঙ্গে মুহুর্মুহূ কাঁদানে গ্যাসের গোলা ছোঁড়ে পুলিশ। করা হয় লাঠিচার্জও। পুলিশ কর্মীদের রীতিমতো বিজেপি কর্মীদের দিকে তাড়া করে এগিয়ে যেতে দেখা যায়। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, পুলিশের লাঠিচার্জে তাদের এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, মৃতের নাম উলেন রায়। বাড়ি গজলডোবায়। দিলীপ ঘোষ বলছেন দলের বহু কর্মী আক্রান্ত হয়েছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”