বালুরঘাট, ২৮ সেপ্টম্বর; আত্রাই নদীর জল বেড়ে যাওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু, বেলাইন, আখিরা পাড়া প্রভৃতি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর সেই কারণেই আজ দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসনের উদ্যোগে এই সমস্ত বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা হলো। এই পরিদর্শন দলের সাথে পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি প্রসূন ব্যানার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত। আজ এই বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ প্রশাসন। পাশাপাশি এই পরিদর্শন দলের সঙ্গে উপস্থিত ছিল দক্ষিণ দিনাজপুর জেলার সাংবাদিকরাও। বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”