বাংলা হান্ট ডেস্ক ; করোনা আবহে আর্থিক সংকট সত্ত্বেও দুর্গাপুজো কমিটি গুলির পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুজো কমিটি গুলিকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি আশা কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি ও হকারদের অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলনে জানান, আশা কর্মীদের ১ হাজার টাকা করে ভাতা বাড়ছে এবং সিভিক ভলেন্টিয়ারদের ১ হাজার টাকা করে ভাতা বাড়ছে রাজ্য সরকার। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অবসরকালীন ৩ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[ আরো পড়ুন-কল্পতরু মুখ্যমন্ত্রী, পুজোকমিটি গুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান, বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ছাড় ]
করোনা পরিস্থিতিতে টানা লকডাউনের জেরে রাজ্যে হকারদের অবস্থা সঙ্গীন। তাই পুজোর আগে হকারদের এককালীন ২ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজ্যের ৮১ হাজার হকারকে ২ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার।
এবছর পুজো কমিটির গুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। শুধু কি তাই, এবছর উপরি বোনাসও পাবে পুজো কমিটি গুলো। এদিন মুখ্যমন্ত্রী জানান, যেহেতু পুজো কমিটি গুলি করোনা পরিস্থিতি খুব সংকটে রয়েছে, তাই এবছর দমকল কে কোন ফি দিতে হবে না। পুরসভাও কোনও ফি নেবে না। পাশাপাশি সিএসসি এবং রাজ্য বিদ্যুৎ পর্ষদও ৫০ শতাংশ ছাড় দেবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”