বাংলা হান্ট ডেস্ক; আবার ত্রাতার ভূমিকায় তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। শিশুর দৃষ্টিশক্তি ফেরাতে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেবের।
তাড়াতাড়ি অপারেশন না করাতে পারলে চিরতরে দৃষ্টিশক্তি হারাবে শিশুটি। এই ছোট্ট বাচ্চার গুরুতর সমস্যাটির টুইট করে দেবেকে জানিয়েছিলেন এক মহিলা। সংসদকে ট্যাগ করে সাহায্যের আর্জি জানিয়েছিলেন। আর সেই টুইটে দেবের চোখ পড়তেই শিশুটির অপারেশনের জন্য এগিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি দিলেন দেব।
Will ask my team to cordinate 🙏🏻🙏🏻🙏🏻
Will surely try my level best https://t.co/tZ2xbq2XAz— Dev (@idevadhikari) September 14, 2020
জানা গিয়েছে শিশুটির নাম সাবির। দুরারোগ্য চোখের ব্যাধিতে আক্রান্ত তিনি। অপারেশন না করাতে পারলে তার দৃষ্টিশক্তি চলে যাবে সারা জীবনের জন্য। কিন্তু অভাবের সংসার। তার ওপর আবার লকডাউন। লকডাউনের জেরে গত কয়েক মাস ঠিকমতো সংসার চলেনি সাবিরের পরিবারের। তাই চোখের অপারেশনের জন্য টাকা জোগাড় করবে কোথা থেকে। তাই ছোট্ট শিশুটির সমস্যার কথা জানিয়ে টুইটারে সাংসদকে ট্যাগ করেছিলেন এক মহিলা। আর তার নজরে পড়তেই সাহায্যের জন্য এগিয়ে এলেন সংসদ তথা অভিনেতা দেব।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই থ্যালাসেমিয়া আক্রান্ত এবং আরেক ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সাংসদ দেব।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”