বাংলা হান্ট ডেস্ক ; শত চেষ্টা করেও জামিন হলো না রিয়ার। আর এই খবর শোনা মাত্রই নিজেকে সামলে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন রিয়া চক্রবর্তী। সুশান্ত মৃত্যুর ৮১ দিন পরে গ্রেপ্তার হন রিয়া। সুশান্ত সিং মৃত্যু রহস্যে মাদক চক্রে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার হন সুশান্তের বান্ধবী রিয়া ও তার ভাই সৌভিক চক্রবর্তী সহ আরও কয়েকজন। মঙ্গলবারে রিয়া চক্রবর্তীকে জেরা করে NCB এর তদন্তকারী অফিসাররা। জেরার মুখে রিয়া স্বীকার করে, যে সে সুশান্তকে নিয়মিত ড্রাগ দিতো। আর তারপরেই গ্রেফতার করা হয় রিয়াকে।
আরো পড়ুন- পুজোর আগেই কি চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা? জানালেন দক্ষিণ-পূর্ব রেলের জিএম
গতকাল রিয়ার জামিনের আবেদন খারিজ হওয়ার পর আজ শুক্রবার ফের আদালতে জামিনের আবেদন করে রিয়ার আইনজীবী। তার পরেই মনে কিছুটা আশার আলো দেখেছিলেন অভিনেত্রী রিয়া। কিন্তু সেই আশায় জল ঢেলে দ্বিতীয়বারও জামিন খারিজ হয়ে যায়। আপাতত তাকে ১৮ দিনের জেল হেফাজতে থাকতে হবে বলে জানিয়ে দেয় আদালত।
NDPS আইনের ৬৭ নম্বর ধারায় রিয়ার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। রিয়া নিজের দোষও কবুল করেছেন বলে সূত্রের খবর। আপাতত অভিনেত্রীকে মুম্বাইয়ের বাইকুলা জেলে রাখা হয়েছে। সেখানে মাটিতে চটাই পেতে রাত কাটচ্ছে অভিনেত্রী। খেতে দেওয়া হচ্ছে ডাল ও রুটি। আর এসবের মধ্যেই জামিন আবেদন খারিজ হওয়ার কথা শোনা মাত্রই কাঁদতে শুরু করেন রিয়া। যা রিয়ার মনবালো ভাঙার একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন