বাংলা হান্ট ডেস্ক; আবার উত্তপ্ত হয়ে উঠল পূর্ব লাদাখের ভারত চিন সীমান্ত। সংবাদসংস্থা এ এনআই জানিয়েছে সোমবার মধ্যরাতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে।
চিনের দাবি, সোমবার মধ্যরাতে পূর্ব লাদাখের প্যাংগং এলাকায় ভারতীয় সেনা ওয়ার্নিং শট চালিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা চরমে ওঠে বলে খবর। ভারতের এমন ফায়ারিং এর ঘটনায় চিনের সেনা পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ঘটনায় ভারতের উপর উস্কানির অভিযোগ তুলে চিন জানিয়েছে, চিনের পশ্চিম থিয়েটার কমান্ড পরিস্থিতির ওপর নজর রাখছে।
এবার শব্দের চেয়ে ৬ গুণ গতিতে ছুটবে মিসাইল, বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারতের হাতে এলো এই প্রযুক্তি
চিনের অভিযোগ সেদেশে শেনপো পার্বত্য এলাকার কাছাকাছি ভারতীয় জওয়ানরা গুলি চালিয়েছে। ওই এলাকা প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেনি ভারতীয় সেনা। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে চিন।
যদিও গত মাসের শেষ সপ্তাহেও ওয়ার্নিং শট চালাতে বাধ্য হয়েছিল ভারতীয় সেনা। সেই সময় প্যাংগং লেক এর দক্ষিণ তীরে ‘সবুজ লাইনে’ পৌঁছানোর চেষ্টা করছিল চিন। চলতি মাসের প্রথম সপ্তাহে আবারোও প্যাংগং লেকের দক্ষিণ দিকে সংঘাতপূর্ণ এলাকায় নিজেদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করে চিন। আর তা নিয়ে ফের একবার উত্তেজনা ক্রমশ চরমে ওঠে

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন