বীরভূম ; বুধবার বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সামনে একরাশ অভিযোগ উগরে দিলেন তার দলেরই বুথ সভাপতি গণেশ রায়। যার জেরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় সভায়। মেজাজ হারানো অনুব্রত মণ্ডল। উত্তপ্ত হয়ে উঠে সভা।
বুধবার তৃণমূলের বুথ ভিত্তিক সভার আয়োজন করা হয় বীরভূমের সিউড়ির ২ নম্বর ব্লকের পরন্দরপুরে। সেখানেই উন্নয়ন নিয়ে আলোচনা চলছিল। প্রথমে ডাকা হয় দমদমা অঞ্চলের বুথ কর্মীদের। তারপর মাজিগ্রাম অঞ্চলের বুথ সভাপতি গণেশ রায়কে উন্নয়ন নিয়ে বলতে বলা হলে তিনি সরাসরি অনুব্রত মণ্ডলকেই প্রশ্ন করেন। বলেন, কি পেলাম?
তার অভিযোগ, “জেলা সভাপতির প্রতিশ্রুতি সত্ত্বেও মাজিগ্রাম থেকে হাতোরা পর্যন্ত রাস্তা হয়নি। সভায় আসার পথে গ্রামবাসীর আমাকে জিজ্ঞেস করলো রাস্তায় কি মাছ চাষ করবো?” উত্তরে অনুব্রত মণ্ডল জানতে চান, ৩৪ বছরে রাস্তা কেমন ছিল? পাল্টা উত্তর আসে, এর থেকে ভালো, অন্তত সাইকেল চালানোর উপযুক্ত ছিল। এরপর অনুব্রত মণ্ডল বলেন, আপনাদের আর কি দেব! যতই দিই আপনাদের পেট ভরে না। তখনই বুথ সভাপতি গনেশ রায় সরাসরি অনুব্রত চোখে চোখ রেখে প্রশ্ন করেন, কেন, কি পেলাম? অনুব্রত মণ্ডল বলেন, কেনো ২ টাকা কেজি দরে চাল, কন্যাশ্রী, যুবশ্রী, বৃদ্ধ ভাতা পাননি? উত্তরে বুথ সভাপতি বলেন, হ্যাঁ পেয়েছি। এর পরেই মেজাজ হারানো অনুব্রত মণ্ডল। এবং উনাকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন জেলা সভাপতি কে।
এরপর গণেশ রায় সভা ঘর থেকে বেরিয়ে যান। পেছনে বেরোতে থাকেন অনুগামী প্রায় ১০০ জন। এরপরে প্রবল চাপের মুখে ওই নেতাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন অনুব্রত মন্ডল। পরে গণেশ রায়ের সঙ্গে কথা বলে বিষয়টি দেখবেন বলে জানান।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”