বালুরঘাট, ২ সেপ্টেম্বর; সীমান্ত এলাকায় এক সিভিক ভলেন্টিয়ারকে গরু পাচারকারী আখ্যা দিয়ে মারধরের অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চিঙ্গিশপুর পঞ্চায়েতের সানাপাড়া বিওপি এলাকার ঘটনা। ঘটনার পরেই আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারকে চিকিৎসার জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। বিষয়টি জানিয়ে বালুরঘাট থানায় অভিযোগ করেছেন আক্রান্ত সিভিক সোহান মাহাতো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রতিদিনের মতো সোমবারও চিঙ্গিশপুর পঞ্চায়েত প্রধান মধুপা পাহানের বাড়িতে ডিউটি করছিলেন সোহান মাহাতো। কাজ শেষে সীমান্ত এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন শিয়ালা এলাকার বাসিন্দা ওই সিভিককর্মী। অভিযোগ সেই সময় সানাপাড়া বিওপি’র কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বেশ কয়েকজন বিএসএফ জওয়ান সিভিক কর্মীকে গরু পাচারকারী আখ্যা দেয়। ঘটনায় সে নিজেকে সিভিক কর্মী বলে পরিচয় দিলেও পরিচয় পত্র দেখাতে বলেন বিএসএফ জওয়ানরা। কিন্তু তা না থাকায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিঙ্গিশপুর পঞ্চায়েত প্রধানের স্বামী সত্যজিৎ পাহান।
সত্যজিৎবাবু জানিয়েছেন, পেটের দায়ে অনেককেই সিভিকের কাজ করতে হয়। সীমান্তে যাদের বাড়ি তাদের বর্ডার এলাকা দিয়েই যাতায়াত করতে হয়। কিন্তু এইভাবে বিএসএফের অত্যাচার কখনোই মেনে নেওয়া যায় না। তিনি ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন।
আক্রান্ত সিভিককর্মী সোহান মাহাতো জানিয়েছেন, বালুরঘাট থানায় তিনি বিষয়টি জানিয়েছেন। অভিযুক্ত জনদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”