আগের ঘোষণা মতোই আগামী সেপ্টেম্বরে রাজ্যে তিন দিন ( ৭, ১১ ও ১২) সম্পূর্ণ লকডাউন চলবে। কিন্তু এ বিষয়ে আদৌ কেন্দ্রের সম্মতি মিলেছে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সোমবার নবান্নের তরফে নির্দেশিকার জানানো হয় রাজ্যের রাজ্যের কন্টেইমেন্ট জোন গুলিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন চলবে। পাশাপাশি আগের ঘোষণা মতোই ৭ (সোমবার), ১১ (শুক্রবার) এবং ১২ শনিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন চলবে।
শনিবার কেন্দ্র সরকারের এক গাইডলাইনে বলা হয়েছে, কন্টেইমেন্ট জোনে যেমন লকডাউন জারি আছে তেমনই থাকবে। কিন্তু কন্টেইমেন্ট জোন বাদ দিয়ে অন্য এলাকায় আর লকডাউন জারি করা যাবে।
গাইডলাইন স্পষ্ট করে বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনের বাইরে সারা রাজ্য, গ্রাম, এমনকি ছোট বড় শহর কোন জায়গায় লকডাউন জারি করা যাবেনা। তা করতে গেলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। এই গাইডলাইন কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।
এদিকে পশ্চিমবঙ্গে ৭,১১ ও ১২ তারিখে পুরো রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকার পর এ বিষয়ে আদৌ কেন্দ্রের সম্মতি মিলেছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এদিকে আনলক-৪ এ জনজীবন স্বাভাবিক রাখতে বেশকিছু নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ৭ ই সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে মেট্রো।
কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র ২১ শে সেপ্টেম্বর থেকে ৯ থেকে ১২ ক্লাসের পড়ুয়ারা স্কুল যেতে পারবে কিন্তু স্কুলে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তবে সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাকে তাদের উপর নজর রাখতে হবে। অভিভাবকরা আদৌ স্কুলে পাঠাতে রাজি কিনা স্কুলে সে সংক্রান্ত লিখিত নথি জমা দিতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও পিএইচডি, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্লাস হতে পারে।
নির্দেশিকা আরও জানানো হয়েছে, ২১ শে সেপ্টেম্বরের পর থেকে রাজনৈতিক সমাবেশ করা যাবে। সামাজিক, শিক্ষামূলক, খেলাধূলাভিত্তিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক এবং ধর্মীয় অনুষ্ঠান করা যাব। কিন্তু ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাক্স পরার নিয়মও বাধ্যতামূলক থাকছে।
ওপেন এয়ার থিয়েটারও শুরু হয়ে যাচ্ছে ২১ শে সেপ্টেম্বর থেকে। তবে সিনেমা হল, সুইমিংপুল এখনো বন্ধ থাকছে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”