বীরভূম, নলহাটি ; বীরভূমের নলহাটিতে তৃণমূল ব্লক সভাপতির ‘আশ্রমে’ বিজেপি নেতা মুকুল রায়। আশ্রমের অতিথিশালার কামড়া বন্ধ করে একান্তে বেশ খানিকক্ষণ কাটালেন দুজনে। এ নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।
রবিবার দুপুরে আচমকাই নলহাটি দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাস অধিকারি প্রতিষ্ঠিত আশ্রমে চলে আসেন মুকুল রায়। নলহাটি দু নম্বর ব্লকের নবহিমায়েতপুরে অনুকুল চন্দ্রের ওই আশ্রমটি প্রতিষ্ঠা করেন বিভাসবাবু। সেখানে পুজোয় অংশগ্রহণ করেন মুকুল রায়। তারপর আশ্রমের অতিথিশালার কামরা বন্ধ করে একান্তে বেশ খানিকক্ষণ কাটান দুজন।
বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে মুকুল রায় কেন? এনিয়ে বিভাস বাবু বলেন, মুকুলদা ব্যক্তিগত সম্পর্কের তাগিদে এসেছেন আমার বাড়ি। এই নিয়ে রাজনৈতিক রঙ চড়াবেন না। তাছাড়া আশ্রমে যে কেউ আসতে পারে। তাছাড়া কিছুদিন আগে আমি পথ দুর্ঘটনায় জখম হয়ে ছিলাম, তাই মুকুলদা আমাকে দেখতে এসেছে।
এ নিয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, “বিভাস তাঁর মন্দিরের পুজোয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। আমি না করতে পারিনি। মানুষের ভালোবাসার তাগিদ আর ঠাকুরের প্রতি শ্রদ্ধাই তাঁকে টেনে এনেছে বীরভূমের নলহাটিতে বিভাস অধিকারীর বাড়িতে। বিভাস আমার পুরনো সঙ্গী। তাই দেখা করতে এসেছি।”
এদিন আশ্রমে দেখা মিলল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ করম খানেরও। রাজনৈতিক মহলের দাবি তিনি তৃণমূলের বিক্ষুব্ধ লবির লোক। গত তিনদিন ধরে তিনি আশ্রমের রয়েছেন বলে জানাযায়।
অন্যদিকে তৃণমূল নেতার বাড়িতে মুকুল রায়, এ খবর জানাজানি চরম অস্বস্তিতে পড়ে জেলা নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর সম্ভবত এ বিষয় বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!