বিশ্বভারতীতে প্রাচীর বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, ঠিক তখনই আরেকবার বিতর্ক উস্কে দিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল। এদিন শান্তিনিকেতনে পৌষমেলার মাঠ পরিদর্শন করে তিনি বলেন, “পৌষমেলার মাঠে সেক্স রেকেট চলে”। অগ্নিমিত্রা পালের এই বক্তব্যের পরেই তীব্র প্রতিবাদ জানান বিশ্বভারতীর প্রাক্তনী এবং আশ্রমিকরা।
বিশ্বভারতীর প্রাক্তনী এবং আশ্রমিকদের অভিযোগ, শুক্রবার বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পালের সঙ্গে বৈঠক করেন স্বয়ং উপাচার্য। প্রশ্ন উঠছে, বিশ্বভারতীর উপাচার্য রাজনৈতিক দলের একক প্রতিনিধির সঙ্গে এভাবে বৈঠক করতে পারে কি?
বৈঠকের পর বিশ্বভারতীতে পৌষমেলার মাঠ পরিদর্শন করেন তারা। মাঠ পরিদর্শনের পর বিজেপি মহিলা মোর্চার সভাপতির অগ্নিমিত্রা পালের বক্তব্য , “ এই মাঠে সেক্স রেকেট চলে, তাই এই মেলার মাঠে প্রাচীর দেওয়া প্রয়োজন।“।
অগ্নিমিত্রা পালের এই বক্তব্যের পরেই তীব্র প্রতিবাদ জানান বিশ্বভারতীর প্রাক্তণী এবং আশ্রমিকরা, তাদের অভিযোগ বিশ্বভারতীর ইতিহাসে যা কোনদিন হয়নি তা করে দেখালেন স্বয়ং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত চক্রবর্তী। তারা আরে জানান,” পৌষমেলার মাঠে সেক্স রেকেট বা অসামাজিক কাজকর্ম হয় এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বাইরে থেকে রাজনৈতিক ব্যক্তি এসে বিশ্বভারতীর অভ্যন্তরে নাক গলিয়ে রবীন্দ্রনাথের ঐতিহ্যকে কুলষিত করছেন। মেলার মাঠের ৫০ মিটারের মধ্যে থানা, পাশে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস। সেই জায়গায় এই ধরনের কাজকর্ম চলতে পারে না। আর আমরা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা। আমরা কোনওদিন এসব দেখিনি।“

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”