আমফানের ত্রান দুর্নীতিতে জড়িয়ে থাকা এক পুর প্রশাসককে সরিয়ে দিল তৃণমূল। আমফান ত্রাণের দুর্নীতির অভিযোগে আরো ৮৭ জনকে শোকজের নোটিশ দেওয়া হয়েছে। সময়মতো শোকজের উত্তর না পেলে হালিশহরের চেয়ারম্যান ‘অংশুমান রায়ের’ যে অবস্থা হয়েছে সেই অবস্থাও তাদের হবে, এমনটাই জানালে উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।
মঙ্গলবার সন্ধ্যায় বারাসাতে জেলাশাসকের দপ্তরে এক বৈঠকের পর হালিশহরের প্রশাসক অংশুমান রায়কে আমফান ত্রানে দুর্নীতিতে সরানোর কথা ঘোষণা করেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, গোটা উত্তর ২৪ পরগনা জেলায় আমফানে দুর্নীতিতে যুক্ত থাকায় আরও ৮৭ জনকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে প্রত্যেককেই সরানো হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো জানান জেলায় ৯৮ শতাংশ আবেদনকারী ক্ষতিপূরণ পেয়েছে। অনৈতিকভাবে ত্রাণ নেওয়ায় ফেরত এসেছে কয়েক কোটি টাকা।
প্রসঙ্গত, ২০ মে আমফান ঝড়ের লন্ডভন্ড হয় দক্ষিণবঙ্গ। পরেরদিন পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপৎকালীন ক্ষতিপূরণ হিসেবে এক হাজার কোটি টাকা রাজ্যকে দেন তিনি। সেই টাকা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই জন্য প্রত্যেক ক্ষতিগ্রস্তকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি। এরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় সেই টাকা শাসক দলের নেতা ও ঘনিষ্ঠদের একাউন্টে চালান করে দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ হয়। লাগাতার বিক্ষোভের মুখে সেই টাকা ফেরত দিতে হবে বলে জানায় রাজ্য সরকার।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”