বাপ্পাই দত্ত ; একু’শে বিধানসভায় নির্বাচন যতই এগোচ্ছে ততই দলবদলের প্রবণতাও ততো বেড়েছে। এক কথায় বলতে গেলে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের শক্তি প্রদর্শন করতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। দলবদলের শক্তি বৃদ্ধির লড়াইয়ে অন্য দলের চেয়ে বেশ খানিকটা এগিয়ে তৃণমূল কংগ্রেস। এদিন ৩০০ বিজেপি নেতাকর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসের।
বিজেপিতে ভাঙন অব্যাহত, আজ ২৪ পরগনা জেলার অন্তর্গত মসলন্দপুর একনম্বর পঞ্চায়েত থেকে প্রায় ৩০০ বিজেপি নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে জোগদান করলো। এদিন বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন হাবরা ১ নম্বর ব্লক সভাপতি অজিত সাহা এবং প্রধান তাপস ঘোষ। এদিন পঞ্চায়েত প্রধান তাপস ঘোষ জানান ‘বিজেপি থেকে তৃণমূলে যোগদান পর্ব শুরু হয়ে গেছে, কারন সাধারণ মানুষের জন্য তৃণমূল সুপ্রিমো কল্পতরু প্রকল্প চালু করে দিয়েছেন। তা মানুষ বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসের হাতকে আরো মজবুত করতে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন’। তিনি আরো বলেন, বিজেপি সরকার রামের নাম নিয়ে রাজনীতি করছে। প্রতিদানে সাম্প্রদায়িক হানাহানি শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাম আমাদের ঈশ্বর, তাই রাজনৈতিক ক্ষেত্রে ঈশ্বরকে কখনো কুকর্মে তুলে ধরা উচিত নয়। সেটা বুঝতে পেরেই মানুষ তার মোক্ষম জবাব দিচ্ছে । আগামী দিনে এই ধারা অব্যাহত থাকবে’।
এদিনের যোগদানের বিষয়ে তৃণমূল কংগ্রেসের এক নম্বর ব্লক সভাপতি অজিত সাহা বলেন ‘ সোজা বাংলায় বলছি, এই বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া অন্য কোন দলের নেতার কথা ভাবতে পারেনা। তারই উল্লেখযোগ্য উদাহরণ আজ মসলন্দপুরে’।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!