আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাজ্যে ‘পুলিশ ডে’। এখন থেকে এই বিশেষ দিনটিকে রাজ্যের পুলিশ কর্মীদের জন্য উৎসর্গ করা হবে। কাজের স্বীকৃতিস্বরূপ সম্মান জানানো হবে এই দিনটিতে। আর করোনা পরিস্থিতিতে প্রথম বছরেই ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে রাজ্যের তামাম পুলিশকর্মীদের উৎসাহ দিতে এবার ‘কোভিড মেডেল’ ও ‘কোভিড সার্টিফিকেট’ প্রদান করবে রাজ্য সরকার। একই সঙ্গে করোনা আক্রান্ত হয়ে যেসব পুলিশ কর্মী শহীদ হয়েছে তাদের পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। ঐদিন কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কর্মীদের এই সম্মান প্রদান করবেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এবারের পুলিশ দিবসে সব কমিশনারেটের কমিশনার, জেলাশাসক এবং পুলিশ সুপারদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি পরিষেবা দিতে গিয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদেরও উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
আরো পড়ুন- ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে, কবে আসবে করোনা ভ্যাকসিন! জানানো স্বাস্থ্যমন্ত্রী

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন