বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। লকডাউন এ চাকরি হারানোর শ্রমিকদের জন্য বেকার ভাতা দেবে কেন্দ্র। দেশের প্রায় ৪০ লাখ শ্রমিককে বেকার ভাতা দেবে কেন্দ্র। এই সংক্রান্ত নিয়ম শিথিল করে শ্রমিকদের তিন মাসের বেতনের ৫০ শতাংশ বেকার ভাতা হিসেবে দেওয়া হবে বলে জানা গেছে। ২৪ শে মার্চ থেকে ৩১ শে ডিসেম্বরের মধ্যে চাকরি হারানোর শ্রমিকরা এই ভাতা পাবে বলে জানা গিয়েছে।
এম্প্লয়ারস স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC) বোর্ডের সদস্য অমরজিৎ কৌর জানান, “শেষ তিন মাসের গড় বেতনের ৫০ শতাংশ বেকার ভাতা হিসেবে দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের পৌরহিত্যে (ESIC) বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এতে উপকৃত হবেন প্রায় ৪১ লাখ শ্রমিক”।
যেসব কর্মীরা মাসে ২১ হাজার টাকার কম রোজগার করেন তারা ESIC স্ক্রিমের অন্তর্ভুক্ত। প্রতি মাসে তাদের মাইনের একটা অংশ কেটে এই স্কিমে যুক্ত হয়, যেখান থেকে অসুস্থ হলে স্বাস্থ্য সুবিধা মেলে। এই কর্মীদের আইপি বলা হয়। বর্তমানে এই আইপি রা নিজেদের বেসিক বেতনের ০.৭৫ শতাংশ কাটান এই খাতে। আর যেই সংস্থায় তারা কাজ করেন তারা দেয় ৩.২৫ শতাংশ। এবার থেকে ঠিক হয়েছে আইপি রা কোন ক্লেম করলে সেটা তার চাকুরীদাতার থেকে আসার প্রয়োজন নেই। পরে শুধু ESIC ব্রাঞ্চ অফিসে ভেরিফিকেশন করলেই চলবে।
ক্লেম ভেরিফিকেশনের জন্য আধার কার্ড আবশ্যিক। অটল বিমত ব্যাক্তি কল্যান যোজনার আওতায় এই টাকা দেওয়া হবে। কোন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক যদি দুই বছর ESIC স্কিমের আওতায় থাকে, ও চাকরি হারানোর আগে ৬ মাস ওই তহবিলে টাকা জমা করে থাকে, তাহলে সেই চাকরি হারানোর শ্রমিকরা বেকার ভাতা পাবেন।
বর্তমানে দেশে প্রায় ৮০ লাখ কর্মী এই ESIC স্কিমের সঙ্গে যুক্ত। তাদের অনেকেই এই লকডাউনে চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০ শতাংশ কর্মী লাভবান হবে সরকারের এই সিদ্ধান্তে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”