বালুরঘাট, ১৮আগস্ট – নেমন্তন্ন খেয়ে বাড়ি ফেরার পথে মোটর বাইকের ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার তিওর এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতদের নাম বিপুল সরকার (৫৫) এবং দীপঙ্কর মহন্ত (৫৫)। বাদামাইল এলাকার বাসিন্দা। ঘটনায় ঘাতক মোটরবাইক চালক সহ বাইকে থাকা এক মহিলা গুরুতর আহত হয়েছেন। বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মনসা পূজা উপলক্ষে বাদামাইল থেকে ত্রিমোহিনী প্রসাদ খেতে গিয়েছিল ওই দুই ব্যক্তি। সন্ধ্যে নাগাদ পায়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন তারা। সেই সময় বালুরঘাট থেকে পাঞ্জুলগামী দ্রুত গতির একটি মোটর বাইক পেছন থেকে তাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আঘাত লেগে আশঙ্কাজনক হয়ে পড়েন দুই ব্যক্তি। আহত হন মোটরবাইক চালক সহ বাইকের পেছনে থাকা এক মহিলাও। প্রত্যেককেই বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রসাদ খেতে যাওয়া দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোটরবাইক চালক সহ এক আরোহী মহিলা।
আরো পড়ুন- বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনার নাম জাড়ালো তৃণমূল বিধায়কের
রঞ্জিত সরকার নামে এক ব্যক্তি জানিয়েছেন, প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিলেন দীপঙ্কর মহন্ত ও বিপুল সরকার। পেছন থেকে মোটরবাইক তাদের ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে পড়েন তারা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”