জলপাইগুড়ি, ১৭ আগষ্ট ; মটর ডালের দানার ওপর ভারতের জাতীয় পতাকা সহ চার মনীষীর ছবি এঁকে “ইন্ডিয়ান বুক অব রেকর্ডস” এ নাম তুললেন ধুপগুড়ি শহরের ছাত্রী শর্মিষ্ঠা চন্দ। ১৫ ই আগস্ট উপলক্ষে কিছু একটা নতুন করার ভাবনা থেকেই এই সুন্দর সৃষ্টি বলে সে জানায়। আজ ১৭ই আগষ্ট একটি ইমেল বার্তার মাধ্যমে সে জানতে পারে তার এই সাফল্যের কথা। এই খবর পেয়ে খুশি শর্মিষ্ঠা সহ তার পরিবারের সবাই। জলপাইগুড়ি শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শর্মিষ্ঠা বর্তমানে BCA বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।ছেলেবেলা থেকেই আকার প্রতি ঝোক তার।তাই সময় পেলেই সাদা কাগজে নতুন কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা করে।যেহেতু স্বাধীনতা দিবস ছিলো তাই জাতীয় পতাকা ও মনীষীদের চিত্র আকার ভাবনা আসে তার। মাত্র ১ ঘন্টা ১০ মিনিট সময়ের মধ্যে রং ও সুচের সাহায্যে মটর ডালের দানার মধ্যে ফুটিয়ে তোলা হয় এই চিত্র। পড়াশোনার সাথে সাথে আগামীতে ছবি আঁকাও চালিয়ে যেতে চায় শর্মিষ্ঠা।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন