বাংলা হান্ট ডেস্ক ; গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এখনো তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। আপাতত ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। তবে কোমা পরিস্থিতি থাকলো তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল কতৃপক্ষ।
এর আগে মাথায় আঘাত লাগার কারণে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কে। মাথায় আঘাত লাগার কারণে রক্ত জমাট বেধে যায়। তারপরে অস্ত্রোপচার করা হয় তার। কিন্তু বিপদ এখনো কাটেনি। এখনো পর্যন্ত কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি। আপাতত তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মাথায় আঘাত লাগার পাশপাশি করোনাতে আক্রান্ত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালেই সোশ্যাল মিডিয়ার প্রণব বাবুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেই খবর গুজব বলে উড়িয়ে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ ও তার মেয়ের শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিত এ দিন বলেন ” আমার বাবা এখনো জীবিত আছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে”। প্রণব মুখোপাধ্যায়ের কন্যা বলেন ” আমার বাবাকে নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা ভুয়ো।
পরে হাসপাতালের তরফে বৃহস্পতিবার সকালে এক মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। গভীর কোমায় আচ্ছন্ন রয়েছেন তিনি। আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”