বাংলা হান্ট ডেস্ক ; বৃহস্পতিবার গভীর রাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় পানিহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক স্বপন ঘোষের। শুক্রবার তার দেহ নিয়ে রীতিমতো শোক মিছিল হয় এলাকায়। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ জমা হয়। কিন্তু কি করে কোভিড মৃতদেহ হাসপাতাল ছেড়ে দিল এবং পুলিশ কিভাবে সেই মিছিলের অনুমতি দিল, তা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছে বিজেপি।
স্বপন বাবু পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের দাদা। এলাকার একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। বছর তিনেক আগে একবার কিডনি প্রতিস্থাপন হয় তার। এর মধ্যেই আবার করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। বৃহস্পতিবার গভীর রাত থেকেই স্বপন বাবু অবস্থার অবনতি হয় এবং প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। অবশেষে শুক্রবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। সেখানে দেখা যায় গুটি কয়েক সিপিএম নেতা মিলে তার শেষকৃত্য সম্পন্ন করে। কোন শোক মিছিল হয়নি। কিন্তু পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক স্বপন বাবু করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরেও কি করে তার দেহ নিয়ে শোক মিছিল হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে?
এমনিতেই করোনা সংক্রামণে কলকাতা কে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনা জেলা। দফায় দফায় লকডাউন করেও সংক্রমণ আটকানো যায়নি। এবার পানিহাটির এই ছবি আশঙ্কা কয়েকগুণ বাড়িয়ে দিল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”