বাংলা হান্ট ডেস্ক :বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন ধরিয়ে তৃণমূলের ফিরলেন দক্ষিণ দিনাজপুরের বিজেপির নেতা বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র। এদিন তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তারা। কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল বিপ্লব মিত্র বিজেপি ছাড়ছেন।
শুক্রবার তৃণমূলে যোগ দিয়ে বিপ্লব মিত্র বলেন, “১৯৯৮ সালে মমতা ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলাম। আমাকে দিদি উত্তরবঙ্গে নানা দায়িত্ব দিয়েছিল। আমাকে জেলা সভাপতিও করা হয়েছিল। অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দল করেছি । যেকোনো কারনে মাঝে বিচ্যুত হয়েছিলাম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আবার আমি আর আমার ভাই আমাদের ঘরে ফিরে এলাম। আমাদের একটাই লক্ষ্য দলকে শক্তিশালী করা, আবার আমরা দলকে সঙ্ঘবদ্ধ করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো”।
এদিকে বিপ্লব মিত্রের বিজেপি ছাড়ার প্রসঙ্গে উত্তরবঙ্গে বিজেপির পর্যবেক্ষক তথা রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু জানান ” বিপ্লব মিত্র বিজেপি ছেড়ে তৃণমূলে গেল বিজেপির তেমন কোন ক্ষতি হবে না। প্রথমত তিনি বিজেপির কোন সংগঠনের দায়িত্ব ছিলেন না। তাছাড়া তিনি সেভাবে বিজেপির কোন কর্মসূচির সঙ্গে যুক্ত থাকতেন না”।
এই প্রসঙ্গে, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান ‘একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের জনসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের পুরোনো নেতা-কর্মীদের দলে ফিরে আসার জন্য আবেদন জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র আজ আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো”।
এদিকে বিপ্লব মিত্র ফের দলে ফিরতেই জেলা জুড়ে তার অনুগামীদের মধ্যে খুশির হাওয়া। যারা এত দিন ঘরে বা অন্যভাবে দল থেকে নিজেদের বেশ কিছুটা বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। তারাও রাস্তায় বেড়িয়ে উল্লাসে মাতেন। চলে মিষ্টি মুখ পর্ব ও ফটকা ফাটিয়ে বিপ্লব মিত্রের ফের দলে ফিরে আসার আনন্দে মেতে উঠতে তাদের দেখা যায়। এদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন বালুরঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীলকে। প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল জানান জেলায় দল এতদিন অভিভাবকহীন অবস্থ্যায় ছিল। বিপ্লব মিত্র দলে ফিরে আসায় দল আবার পুর্বের শক্তি ফিরে পাবে। তার পরিশ্রম ও জেলা সভাপতির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করলে তাদের বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনে জেলার ৬ টি আসনের মধে ৬ টি ই তাদের দল পাবে, বলে আশা প্রকাশ করেন প্রাক্তন চেয়ারম্যান।
অপরদিকে জেলা বিজেপির তরফে বলা হয়। কাউকে জোর করে দল রাখে না। উনি আসাতেও যেমন দল উপকৃত হয়নি। তেমনি উনি চলে গেলেও দলের কোন ক্ষতি হবেনা বলে জানানো হয়।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!