বাংলা হান্ট ডেস্ক ; করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের সবচেয়ে উন্নতশীল দেশ আমেরিকা করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে প্রথম স্থানে হয়েছে। এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি বিশ্বে। কিন্তু এবার দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে চলেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, আগস্টেই করোনার ভ্যাকসিন বাজারে আনতে চলেছে রাশিয়া। তবে এখনও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল পুরোপুরি সম্পন্ন হয়নি। তবে ক্লিনিকাল ট্রায়াল শেষ হওয়ার আগেই বাজারে করোনার ভ্যাকসিন আনবে রাশিয়া।
রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই ভ্যাকসিন। সংস্থার তরফে জানানো হয়েছে আগামী ১০ থেকে ১২ অগাস্টের মধ্যেই বাজারে চলে আসবে বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন।
বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ করে ফেলেছে রাশিয়া।
রবিবার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাঁদের তৈরি করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্ব শেষ হওয়ার খবর জানান। মঙ্গলবার, রুশ সংবাদ মাধ্যমে জানানো হয় আগামী ১০ থেকে ১২ অগাস্টের মধ্যেই বাজারে চলে আসবে বিশ্বের প্রথম করোনার প্রতিষেধক।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ‘মিখাইল মুরাশকো জানান, গতমাসেই সরকারের তরফে বাজারে ভ্যাকসিন ছাড়বার আদেশ জারি করা হয়েছে। দ্রুত গতিতে ভ্যাকসিন উৎপাদনের কাজ চলছে। এ বছর ডিসেম্বরের মধ্যেই সাড়ে ৪ কোটি ভ্যাকসিন উৎপাদন করতে পারবে রাশিয়া। তবে এর মধ্যেই চলবে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”