বাংলা হান্ট ডেস্ক ; আগামী ৫ ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। এই ভূমি পুজোয় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে দেশের হেভিওয়েট ভিআইপিরা। ইতিমধ্যেই প্রস্তুতি চলছে জোর কদমে। কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। জানা গিয়েছে এবার করোনায় আক্রান্ত হয়েছেন অযোধ্যায় রাম মন্দিরের পুরোহিত সহ মন্দির চত্বরে কর্মরত ১৬ জন পুলিশ কর্মী।
সূত্রের খবর, অযোধ্যায় রাম মন্দিরের প্রধান পুরোহিতের সহকারি পুরোহিত ‘প্রদীপ দাসের’ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়। সেইখানে টেস্ট করালে বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তাকে আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে অযোধ্যা মন্দির চত্বরে কর্মরত ১৬ জন পুলিশকর্মীর রিপোর্টেও করোনা পজেটিভ পাওয়া গিয়েছে। এদের কেউ আইসোলেশনে পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে মন্দির চত্বর স্যানিটাইজেশান করা হয়েছে। আগামী ৫ ই আগস্ট রামমন্দিরের ভূমি পুজো হবে। তার জন্য প্রস্তুতি চলছে জোর কদমে। পূজা-অর্চনা ও অতিথিদের বসবার জন্য বিশাল জায়গা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর জন্য মন্দির তিন কিলোমিটার দূরে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। রাস্তা চওড়া করা হচ্ছে। অযোধ্যা শহর জুড়ে লাগানো হচ্ছে বিশাল বিশাল এলইডি স্ক্রিন। সেখানে ভূমি পুজোর লাইভ অনুষ্ঠান দেখানো হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে এসে সরোজমিনে প্রস্তুতিপর্ব খতিয়ে দেখে গেছেন।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”