বাপ্পাই দত্ত :- রাজ্যে মাইগ্রেন ওয়ার্কা’স দের সমস্যা ও দাবি পূরণে রাজ্যের বর্তমান সরকার যথেষ্ট সদর্থক ভূমিকা গ্রহণ করছে না বলে জানান ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়ন রাজ্য সভাপতি বাবান ঘোষ। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বঙ্গ বিজেপির অন্যতম পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন BJMTU এর সভাপতি বাবান ঘোষ। এ দিনের বৈঠকে সোজাসাপ্টা ভাষায় বাবান ঘোষ বলেন বাংলা শ্রমিকরা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে প্রধানত ‘প্রধানমন্ত্রী শ্রমযোগী মান ধন যোজনা’ দ্বিতীয় ‘হকার যোজনা’ এছাড়া ভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বরংবার।
গোটা বিষয়কে কেন্দ্র করে দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয় আশ্বাস দেন ২০২১ এ বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সগৌরবে শ্রমিকদের হাতে কেন্দ্র সরকারের প্রকল্প তুলে দেওয়া হবে।
ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়নের সম্পাদক অনুপ পন্ডা বলেন বর্তমানে বাংলায় একের পর এক কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শাসকদলের ট্রেড ইউনিয়নের সিন্ডিকেটের জেরে চাপ সৃষ্টি হচ্ছে, কল- কারখানার মালিকদের ফলস্বরূপ হতাশাগ্রস্ত হয়ে তারা কারখানা বন্ধ করে দিচ্ছে। এইজন্য বেশিরভাগ কল- কারখানার শ্রমিকরা আমাদের ভারতীয় মজদুর ইউনিয়ন সংগঠনে কাছে হতাশার কথা জানাচ্ছে। এবং বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণে শ্রমিকরা এসে আমাদের সংগঠনের যোগদান করছে। তাই আমরা শ্রমিকদের সাথে আছি, আগামী দিন শ্রমিকদের জন্য এক কদম এগিয়ে থাকবো।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”