বালুরঘাট, ২৯ জুলাই ; উত্তরবঙ্গে বিজেপিতে বড়সড় ভাঙ্গন। আগামীকালই বিজেপিতে ভাঙ্গন হবে বলে আশঙ্কা। অর্পিতা ঘোষকে জেলা তৃনমুলের সভাপতি পদ থেকে নেত্রী সরিয়ে দেবার সঙ্গে সঙ্গে বিপ্লব মিত্রের দলে ফেরা, যা ছিল শুধু সময়ের অপেক্ষা মাত্র। সম্ভবত আগামী কালকেই কলকাতার তপসীয়ায় দলের কার্যালয়ে হাজির হয়ে ফের একবার দল নেত্রীর হাত থেকে তৃনমুলে পতাকা তুলে নিতে চলেছেন একদা তৃনমুলের রাজ্য সহসভাপতি বিপ্লব মিত্র।
যদিও জেলায় এই নিয়ে তৃনমুল নেতৃত্ব মুখ খুলতে নারাজ। তবে আকার ইঙ্গিতে তারা অবশ্য স্বীকার করে নিচ্ছেন তারাও সেরকম শুনেছেন।
এদিকে জেলা জুড়ে বিপ্লব মিত্রের আগামীকাল তৃনমুলে ফেরা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও বিপ্লব মিত্রের সাথে এব্যাপারে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ট মহল থেকে জানা গেছে দল নেত্রীর ডাক পেয়েই গতকাল সকালে ভাই প্রশান্ত মিত্রকে নিয়ে কলকাতাতে চলে গেছেন বিপ্লব মিত্র। বৃহষ্পতিবার দুপুর দেড়টায় তপসিয়ায় তৃনমুলের ভবনে উপস্থিত থেকে দলনেত্রীর হাত থেকে ফের তৃনমুলের পতাকা তুলে নেবেন বলে জানা গিয়েছে। এখন দেখার রাত পোহালে সেই জল্পনা সত্যি হয় কিনা ?

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”