বাংলা হান্ট ডেস্ক ; এবার দেশের শিক্ষাব্যবস্থায় আমুল বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, শিক্ষাব্যবস্থায় বদল আনার জন্য কেন্দ্র একটি কমিটি তৈরি করেছে। সেই কমিটির প্রধান ছিলেন ইসরোর চেয়ারম্যান কে কস্তুরিরঙ্গন। এই কমিটি গত বছর তার প্রস্তাব জমা দেয়। এবার সেই খসড়া প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে খবর।
কিরকম হবে নতুন শিক্ষাব্যবস্থা, আসুন এক নজরে দেখে নেওয়া যাক
এই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, এবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণীতে কোন বোর্ডের পরীক্ষা নেওয়া হবে না। এর বদলে আনা হবে নতুন নিয়ম। প্রাথমিকে আনা হচ্ছে স্কুলের আওতায়। আর ক্লাস ওয়ান ও টু’কে রাখা হচ্ছে প্রি-প্রাইমারি মধ্যে।
নতুন প্রস্তাবে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেকেন্ডারি স্টেজ করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার বছরের মধ্যে মোট ৪০ টি পরীক্ষা দিতে হবে। এর মধ্যে কিছু নেবে বোর্ড, বাকি গুলি নেবে স্কুল। এই স্টেজ চালু হলে দশম ও দ্বাদশ শ্রেণীতে বোর্ডের পরীক্ষা উঠে যাবে।
নবম থেকে দ্বাদশ শ্রেণী এই চার বছরের কোর্স হবে মাল্টি ডিসিপ্লিনারি। অর্থাৎ ছাত্ররা তাদের পছন্দের বিষয় বেছে নিতে পারবে।
অন্যদিকে উচ্চশিক্ষায় যারা গবেষণা করবে তাদেরও ৪ বছরের কোর্স করতে হবে। তাদের এমফিল করতে হবে না। স্নাতক স্তরের পর প্রতি বছর দেওয়া হবে সার্টিফিকেট। দ্বিতীয় বছরে দেওয়া হবে ডিপ্লোমা। এবং তৃতীয় ও চতুর্থ বছরের পরে স্নাতক সার্টিফিকেট দেওয়া হবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”