রাজ্যে বাড়লো লকডাউনের মেয়াদ। ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে জারি থাকবে সপ্তাহে দু’দিন করে লকডাউন। নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। আর সংক্রমণ রুখতে লকডাউন অত্যন্ত জরুরী। তাই করোনা ভাইরাসের সংক্রমনের চেন কাটতে সপ্তাহে দুদিন করে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে ২৩,২৫, ও ২৯ জুলাই এই তিনদিন গোটা রাজ্য লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান এবার গোটা আগস্ট মাস ধরেই সপ্তাহে দুদিন করে লকডাউন থাকবে।
কোন কোন দিন জারি থাকবে সম্পূর্ণ লকডাউন?
তালিকা অনুযায়ী আগস্টের ২, ৫, ৮, ৯, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে।
বুধবার ২৯ তারিখের পর চলতি সপ্তাহ কবে লকডাউন হবে, সরকারের তরফে তা নির্দিষ্ট করে ঘোষণা করা হয়নি। এটা নিয়ে ধোঁয়াশা ছিল সাধারণ মানুষের মধ্যে। এ নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, চলতি সপ্তাহের বুধবারের পর শনিবার লকডাউন হবে না। কারণ ওই দিন ১ আগস্ট ‘বকরি ঈদ’।
তবে শনিবারের বদলে রবিবার লকডাউন হবে। একইভাবে রাখি পূর্ণিমা ও স্বাধীনতা দিবসের দিনও লকডাউনের আয়ত্তার বাইরে থাকছে রাজ্য।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”