বাংলাহান্ট ডেস্ক ; জঙ্গলমহলে হারানো ছবি ফিরে পেতে মাস্টার স্ট্রোক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের পর ২০২১ শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের রদবদল করেছেন মমতা। এই রদবদলে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন জঙ্গলমহলকে। তিনি জঙ্গলমহলের দায়িত্ব দিয়েছেন ছত্রধর মাহাতোকে। ছত্রধর মাহাতোকে দিয়েই জঙ্গলমহলে হারানো জমি ফিরে পেতে চাইছে তৃণমূল। দায়িত্ব পেয়ে ছত্রধর মাহাতোর দলকে শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে। জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান শুরু হয়েছে।
বিগত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে জঙ্গলমহলে হারতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। এবার সেই হারানো জমি ফিরে পেতে চাইছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতোকে রাজ্য কমিটি এনে মাস্টার স্ট্রোক দিয়েছে মমতা। আগামী দিনে ছত্রধর মাহাতোকে দিয়েই জঙ্গলমহল শক্তি বাড়ানোর চেষ্টা করছেন।
একুশে জুলাই গড়বেতায় তৃণমূলের শহীদ দিবসকে কেন্দ্র করে শহীদ বেদি ভাঙার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ছেঁড়া হয় তৃণমূলের পতাকা। তারই প্রতিবাদে বিধায়ক আশিস চক্রবর্তীর নেতৃত্বে সভা হয়। সেই সভায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করে। আশিস চক্রবর্ত্তী তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। বিজেপির শতাধিক কর্মীকে দলে ফিরিয়ে বিধায়ক আশিস চক্রবর্তী জানান ২০২১ এর লড়াইয়ের জন্য আমরা সঙ্গবদ্ধ হচ্ছে। আগামী আরো এরকম যোগদান কর্মসূচি চলবে। এই যোগদান আগামী দিনে তৃণমূলকে আরও শক্তিশালী করবে।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”