বাংলাহান্ট ডেস্ক ;ভারতের কাছে বিশাল ধাক্কা খেলো চীন। দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কায় ক্ষমতা কায়েম করে রেখেছে চীন। এবার সেই সম্পর্ক বড়সড় ধাক্কা খেলো। করোনা আবহে লকডাউনের জেড়ে তলানিতে ঠেকেছে শ্রীলংকার অর্থনীতি। এবার সেই আর্থিক সংকট থেকে বের হতে সাহায্যের হাত বাড়িয়ে দিলো ভারত।
জানা গেছে, ৪০০ মিলিয়ন ডলারের মুদ্রা বিনিময়ের সুবিধা দেওয়া হয়েছে শ্রীলঙ্কাকে। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলংকার মধ্যে এই চুক্তি ভবিষ্যতে ভারত থেকে লোন নেওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে অনেকটাই সুবিধা দেবে। এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে লোনের সুদের হার ওঠানামার ঝুঁকি অনেকটাই কমবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এ সপ্তাহের শুরুর দিকে, দুই দেশের সরকারের তরফে শ্রীলংকার ৮৪০ মিলিয়ন ডলার ধার ভারতকে মিটিয়ে দেওয়ার জন্য আলোচনা হয়েছে। সূত্রের খবর ভারতকে এই ধার মেটানোর দিনক্ষণ পিছিয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে শ্রীলংকার রাজাপক্ষ সরকার।
প্রসঙ্গত শ্রীলঙ্কায় ভারতের হাইকমিশনার জানিয়েছেন এরকম প্রচেষ্টা আগামী দিনেও চলবে। শ্রীলঙ্কা এবং ভারত পরস্পর বন্ধুরাষ্ট্র। ভারতের তরফেও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক মজবুত করতে নানা পদক্ষেপ নেওয়া হবে।

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!