হিন্দু শাস্ত্র অনুযায়ী নাগপঞ্চমী এমন একটি পূজা যা হিন্দুরা খুবই নিষ্ঠাভরে পালন করে৷ ঐশ্বরিক প্রানীদের প্রচলিত পূজাগুলির মধ্যে এটি একটি৷ যা উত্তর ভারতের বহু জায়গায় হয়ে থাকে৷
শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে হয় এই ‘নাগ পঞ্চমী’। পুরাণ মতে, নাগ লোক বা পাতাল থেকে সর্পকুল এদিন মর্তের মানুষকে আশীর্বাদ করেন। জীবনের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি, অভাব অনটন ঘোচাতে সাপেদের এই আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অনেকেই।
গরুড় পুরাণ’ মতে, ব্রহ্মার পুত্র মহামুনি কাশ্যপের তৃতীয় স্ত্রী কদ্রু ছিলেন নাগ বংশের কন্যা। তিনিই নাগকুলের মাতা। কাশ্যপের আরেক স্ত্রী বিনতা জন্ম দেন গরুড়ের। বিনতাকে সহ্য করতে পারতেন না কদ্রু । ছোট থেকেই গরুড় মায়ের কষ্ট দেখে প্রতিজ্ঞা করেন, তিনি সর্পকুল ধ্বংস করবেন। কিন্তু পরে তা থেকে বিরত হন। কিন্তু সর্পকুলের সঙ্গে গরুড়ের শত্রুতা থেকেই যায়। তবে এই পুণ্য জন্মের কারণে নাগকুলও পুজো পেতে থাকে।
হিন্দুশাস্ত্র অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু, শিব, কার্তিক, গনেশ সহ অসংখ্য দেব দেবীরা এই বিশেষ দিনে নাগেদের সঙ্গে কথা বলতে আসে৷ তাই যে সকল পূণ্যার্থীরা শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমীর এই তিথিতে ‘নাগপঞ্চমী’ পূজা করেন থাকে তাদের মনস্কামনা পূর্ণ হয়।
নাগ পঞ্চমীতে মোট বারোটি নাগের পূজা হয়ে৷ অনন্ত, বাসুকি, শেষ, পদ্ম, কামবালা, কারকটাকা, অশ্বতারা, ধৃতরাষ্ট্র, শঙ্খ, কালিয়া, তক্ষক ও পিংগালা নাগ বিশিষ্ট পূজা করে ভক্তগন তাদের মনস্কামনা পূর্ণলাভ করে থাকে এই তিথিতে৷ নাগদেবতার মূর্তির সামনে এদিন দুধ, চন্দন, হলুদ ও সিঁদুর রাখা হয়। মূর্তির সামনে জ্বালানো হয় কর্পূরের প্রদীপ। পাঠ করা হয় নাগপঞ্চমী ব্রতকথা।
মহাভারত থেকে জানা যায়, কুরু বংশীয় রাজা পরিক্ষিৎ তক্ষক নাগের আঘাতে মারা গেলে তাঁর পুত্র জন্মেজয় পৃথিবী সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন। তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন, যেখানে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে কোটি কোটি সাপ যজ্ঞানলে পড়ে মারা যেতে থাকে। এই সময়ে জরৎকারু মুনির পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জন্মেজয়ের কাছে পৌঁছান এবং তাঁরই হস্তক্ষেপে জন্মেজয় এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হন। লৌকিক বিশ্বাস মতে, জরৎকারুর স্ত্রী মা মনসা। যে দিনটিতে সর্পযজ্ঞ বন্ধ হয়, সেই দিনটি ছিল শ্রাবণের শুক্লপঞ্চমী। সেই থেকেই এই পূজার প্রচলন। বর্তমানে মহারাষ্ট্র,গুজরীটেও এই পূজার চল বেশ বৃদ্ধি পেয়েছে৷

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”

প্রতিদিন ২৩টি পারমাণবিক বোমার সমান তাপ! উটাহর মরুভূমিতে তৈরি হচ্ছে দৈত্যাকার এআই শহর

ধর্মের ভিত্তিতে অনুদান বন্ধ! সংখ্যালঘু দফতরের একাধিক প্রকল্পে কাঁচি অগ্নিমিত্রার

“দিল্লিতে পেট্রোলের দাম ৯৭, কলকাতায় ১০৮! লিটার প্রতি ১১ টাকা বেশি দিতে হচ্ছে কেন এই শহরকে?”

৮২টি কেমোও দমাতে পারেনি অদ্রিজাকে, উচ্চমাধ্যমিকে রাজ্যের দশম!