লকডাউনের দ্বিতীয় দিনে সুনসান কলকাতা। পুলিশের ব্যাপক কড়াকড়ি চলছে শহর জুড়ে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কড়া পাহারা পুলিশের। কলকাতার শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চলছে নাকা চেকিং। বৈধ পরিচয় পত্র দেখাতে পারলে তবেই ছাড় পাচ্ছেন স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে জরুরি পরিষেবায় যুক্ত কর্মীরা। কলকাতা শহরের সঙ্গে জেলাগুলিতে পুলিশি নজরদারি করা হয়েছে আঁটোসাঁটো। লকডাউনের বিধিনিষেধ না মানায় সকাল থেকে জেলাগুলিতে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
কলকাতা শহর জুড়ে চলছে কড়া লকডাউন। জরুরী পরিষেবা ছাড়া দোকানপাট সব বন্ধ। কোথাও নিয়ম না মেনে রাস্তায় বেরোলে ধরপাকড় করছে পুলিশ। বৃহস্পতিবারের লকডাউনে বিনা কারণে বাড়ির বাইরে বেরোলে বাড়ি ফিরিয়ে দিচ্ছিল পুলিশ। কিন্তু আজ অনেক কে আটক করতে দেখা গিয়েছে। এমনকি গাড়ি নিয়ে বাইরে বের হলে সেই গাড়ি কেউ বাজেয়াপ্ত করছে পুলিশ। দরকারে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। শুধু রাজপথে নয় অলিতে-গলিতেও টহল দিতে দেখা যাচ্ছে পুলিশকে। ফুল বাগান থেকে শুরু করে উল্টোডাঙ্গা, সল্টলেক অন্যদিকে গড়িয়াহাট, টালিগঞ্জ, যাদবপুর সব জায়গাতেই বিভিন্ন মোড়ে মোড়ে চলছে পুলিশের নাকা চেকিং। শুধু তাই নয় লালবাজার থেকে চলছে সিসি টিভিতেও চলছে নজরদারি। কোথাও কোথাও পুলিশ ড্রোন এর মাধ্যমে নজরদারি চালাচ্ছে। সবমিলিয়ে দ্বিতীয়দিনের লকডউনে পুলিশ কড়া হতেই শহরের রাস্তাঘাট প্রায় সুনসান।

৫৪,২৮২ কোটি টাকার হিসেব নেই মোদী সরকারের! ক্যাগের রিপোর্টে বড় কেলেঙ্কারির ইঙ্গিত!

ভাইরাল ভিডিয়োয় তোলপাড়, ভোটের মুখে হুমায়ুনকে ছেড়ে জোট ভাঙল AIMIM

বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের বোকা বানাচ্ছে হুমায়ুন, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন