বাংলাহান্ট ডেস্ক ; অবশেষে ভারতে তৈরি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গেল। প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। এবার প্রথম এক ব্যক্তির শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হলো। দিল্লির এইমস হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়া হয়। এ দিন থেকেই মানব শরীরে কো-ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে গেল।
প্রথম দফায় এক ব্যক্তির শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়, তারপর শুক্রবার রাজধানীর এইমসের হাসপাতালে আরো পাঁচজন স্বেচ্ছাসেবকের ওপরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এখনো পর্যন্ত তাদের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তবে আগামী সাত দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে এমস কর্তৃপক্ষ।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এর সঙ্গে গাঁটছড়া বেঁধে হায়দ্রাবাদের সংস্থা ভারত বায়োটিক এই ভ্যাকসিন তৈরি করেছে। এই ভ্যাকসিন মানব শরীরে প্রয়োগের জন্য দেশজুড়ে প্রায় সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তাদের মধ্যে কমপক্ষে ২২ জন স্ক্রীনিং চলছে। এদের মধ্যে কিডনি, হার্ট, লিভার ও রক্তের কোন সমস্যা নেই এমন ৩০ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিদের বাছাই করা হচ্ছে।
প্রথম দফায় ১০০ জন সুস্থ এবং স্বাস্থ্যবান ব্যক্তির উপরে এই ভ্যাকসিন প্রয়োগের করা হবে। তারপর ফলাফল খতিয়ে দেখবে হাসপাতালে এথিক্স কমিটি। সুরক্ষা সংক্রান্ত মানদন্ড উতরে গেলে তার পরই ভ্যাকসিন অন্যদের উপর প্রয়োগ করা হবে বলে জানিয়েছে এইমসে কো-ভ্যাকসিনের ট্রায়ালের নেতৃত্বে থাকা কমিউনিটি মেডিসিনের ডক্টর সঞ্জয় রায়।

কাঁচরাপাড়ায় অটো রুটে দুর্নীতির অভিযোগ, কাউন্সিলরদের নামে গাড়ি নিয়ে উঠল প্রশ্ন

“মমতাই সর্বোচ্চ নেত্রী, চিঠি সইয়ের আগে কিছুই জানানো হয়নি”—বিস্ফোরক দাবি ঋতব্রত শিবিরের বিধায়কদের

সরকারের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুললে চাকরিতে কোপ, নয়া নির্দেশিকা নবান্নের

ভাটপাড়া পুরসভায় গণইস্তফার হিড়িক, পদ ছাড়লেন ২৯ জন কাউন্সিলার

দিল্লিতে টানা ৩ দিনের অটো-ট্যাক্সি ধর্মঘট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

হালিশহর পুরসভাতে বড়সড় ভাঙন, একযোগে ইস্তফা ১৬ কাউন্সিলরের

“পালাবদলে তৃণমূলে ধস, কাঁচরাপাড়া পুরবোর্ডে ভাঙন, একসঙ্গে ইস্তফা ১৫ কাউন্সিলরের”

রাজ্যে আনুষ্ঠানিকভাবে লাগু হল CAA, অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু

“কত টাকা খেয়েছেন, সব হিসেব বের হবে” — GTA দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

“দুর্নীতির অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী! অদিতি মুন্সির স্বামীকে আটক ঘিরে চাঞ্চল্য”